বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরে গুরুত্ব ও সচেতনতা বিষয়ক কর্মশালা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুরে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) এর মাধ্যমে স্থাপিত পাইপলাইন ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সমূহের গুরুত্ব ও সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন কর্তৃপক্ষ আয়োজিত ও পার্বতীপুর উপজেলা প্রশাসন বাস্তবায়িত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিন, মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায়, মন্মথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওদুদ আলী শাহ প্রমুখ ।

জানা গেছে,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ স্হাপনা ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইনের (আইবিএফপিএল) বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com