মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

ফুলছড়িতে জেলা প্রশাসক এর বাঁধ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৮৪১ বার পঠিত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা।- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন ও বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক। গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন গত ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ সংলগ্ন বাঁধ পরিদর্শন করেন। এসময় তিনি বালাসীঘাটের চারমাথা থেকে কাইয়ার হাট পর্যন্ত হেঁটে হেঁটে বাঁধের উপরে অবস্থানরত বানভাসী মানুষের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা করেন। এছাড়া সিপেজ (পানি চুয়ে পড়া) সংস্কারসহ বাঁধের বিভিন্ন সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন। এরপর জেলা প্রশাসক আবদুল মতিন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সৈয়দপুর এলাকায় বানভাসী মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, চিড়া, ডাল, চিনি, তেল, নুডুস, লবন সমৃদ্ধ প্যাকেট বিতরন করেন।এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা একেএম ইদ্রিস আলী, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com