মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

করোনা: ভারতে শনাক্ত আরও ৯৭ হাজার, আক্রান্ত ৪৬ লাখ ছাড়াল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৩ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ভারতে একদিনে ৯৭ হাজার ৫৭০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। দেশটিতে এটিই একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সরকারি হিসাবে সেখানে আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৪ জনে দাঁড়িয়েছে। খবর এনডিটিভির গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১ হাজার ২০১ জনের মৃত্যু নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪৭২ জনে। ভারতে গত এক মাস ধরে প্রতিদিনই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে। দেশটির মহারাষ্ট্র, অন্ধপ্রদেশ ও কর্নাটকে এখন বেশি আক্রান্ত হচ্ছে। আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত আর মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯২ হাজার ৯৬৮ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৬৪ লাখ ৪৩ হাজার ৪৮ জন। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫২২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৩৮ হাজার ৪৪৬ জন। তবে ভারতে সুস্থতার হারও বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে সুস্থ হয়ে উঠেছে ৮১ হাজার ৫৩৩ জন। এ পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ সুস্থতার রেকর্ড। শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ১৩ হাজার ১৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ১২১ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৯১ লাখ ৭ হাজার ৩৬২ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com