মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

নরসিংদীতে ছুরি মেরে তিনজনকে খুন করলেন ভাড়াটিয়া

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১৩ বার পঠিত

নরসিংদী প্রতিনিধি ।- নরসিংদীর শিবপুর উপজেলায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে তার স্ত্রী এবং বাড়িওয়ালা দম্পতি নিহত হয়েছে। রোববার ভোরে উপজেলার কুমড়াদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমড়াদি গ্রামের বাসিন্দা বাড়িওয়ালা নজরুল ইসলাম (৫৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০) এবং তাদের বাড়ির ভাড়াটিয়া বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৫)। শিবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পারিবারিক কলহের জের ধরে কাঠমিস্ত্রি বাদল মিয়া তার স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় তাকে ঠেকাতে যান তার দুই ছেলে এবং তাদের বাড়িওয়ালা, বাড়িওয়ালার স্ত্রী ও মেয়ে। এক পর্যায়ে বাদল ছুরি হাতে সবার ওপর চড়াও হন। এ সময় ছুরিকাঘাতে বাদলের স্ত্রী নাজমা ও বাড়িয়ালা নজরুলের স্ত্রী মনোয়ারা নিহত হন। গুরুতর আহত বাড়িওয়ালা নজরুল ঢাকা নেওয়ার পথে মারা যান। তিনি জানান, এ ঘটনায় বাদলের দুই ছেলে এবং নজরুলের মেয়েও আহত হয়েছেন। বাদলকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com