বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সামনে কোরবানীর ঈদ ব্যস্ত কামারপাড়া

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫২ বার পঠিত

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।- কোরবানি মুসলিমদের আত্মত্যাগের অনন্য এক ইবাদত পবিত্র ঈদুল আজহা।

এ সময় পশুর পাশাপাশি চাহিদা থাকে দা, ছুরি, বঁটি, চাকু, চাপাতি, কুড়ালসহ কোরবানির পশুর মাংস কাটার লোহার তৈরি বিভিন্ন সরঞ্জামের।

এ বছরও পশুর মাংস কাটার সে চাহিদা পূরণে ব্যস্ততা বেড়েছে ঘোড়াঘাট উপজেরার প্রতিটি হাট বাজারের বিভিন্ন কামারপল্লীতে। গরম লোহাকে হাতুড়ি দিয়ে পেটানোয় দম ফেলার যেন সময় নেই এ শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের। শনিবার (৩১ মে) সকালে উপজেলার বিভিন্ন, হাট বাজার, কামারপাড়াসহ কামারশালা গুলোতে গিয়ে দেখা যায়, হাঁপরের টান, ও মটর দিয়ে কয়লার চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। জ্বলে ওঠা আগুনের ফুলকিতে লোহাও যেন ধারণ করেছে সুর্যবর্ণ।

দগদগে গরম লোহায় দিনরাত হাতুড়ি পেটানোর টুং-টাং শব্দে মুখর কামারপল্লীর এলাকাগুলো। শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে কামারপল্লীতে এখন এ শব্দে মুখর। সময়ের সঙ্গে সঙ্গে যেন ব্যস্ততাও বাড়ছে। কেউবা দা, ছুরি এবং বটিতে শান দিতে আবার কেউবা নতুন নতুন হাতিয়ার তৈরিতে ব্যস্ত। উপজেলার রাণীগঞ্জ বাাজারের বাবু কর্মকার ও প্রদ্বিপ কর্মকারসহ কয়েকজন কামারের সাথে কথা বলে জানা যায়, স্প্রিং লোহা (পাকা লোহা) ও কাঁচা লোহা দিয়ে উপকরণ তৈরি করা হয়।

স্প্রিং লোহা দিয়ে তৈরি উপকরণের মান ভালো তবে দাম বেশি। আর কাঁচা লোহার তৈরি উপকরণ গুলোর দাম তুলনামূলক ভাবে কম। এছাড়া অ্যাঙ্গেল, রড, স্টিং, রেললাইনের লোহা, গাড়ির পাত এ গুলো দিয়ে দা, ছুরি, বঁটি ও কুঠার ইত্যাদি তৈরি করে থাকি। মানভেদে পশুর চামড়া ছাড়ানো ছুরি দেড়শ থেকে ২শ টাকা, চাপাতি ৫শ থেকে ৮শ টাকা, দা সাড়ে ৩শ থেকে ৫শ টাকা, বঁটি ৩শ থেকে ৫শ টাকা, পশু জবাইয়ের ছুরি ৫শ থেকে ১ হাজার টাকা বিক্রি হচ্ছে। ছুরি বঁটি কিনতে আসা মাানিক মিয়া জানান, গরু কোরবানি দিবো। নতুন ছুরি-বঁটি কিনতে হবে। দাম বেশ চড়া, তারপরও কিনতে হচ্ছে। আমার বাপ-দাদা কামারের কাজ করতো। তাদেরকে সহযোগিতা করতে করতেই এ পেশায় জড়িয়ে যাওয়া। ঈদকে সামনে রেখে আমার দোকানে কর্মব্যস্ততা অনেক গুণে বেড়েছে। এ বছর নতুন হাতিয়ার তৈরির পাশাপাশি পুরোনো হাতিয়ারের মরিচা ছাড়িয়ে নেয়ার তোড়জোড়ই বেশি। কোরবানির পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করতে লোহার তৈরি ধারালো অস্ত্রের প্রয়োজন হয়। এজন্যই ঈদুল আজহা’তে কামারদের ব্যস্ততা বেড়ে যায়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, ঈদুল আজহার নাম করে নাশকতা করার জন্য কেউ হাতিয়ার প্রস্তুত করছেন কি না সে বিষয়েও কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com