বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে কন্দাল ফসলের ৩ দিনব্যাপী কৃষি মেলার  উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২২০ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর ) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে কন্দাল জাতীয় ফসলের কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে । গতকাল  রবিবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার । উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৯০৫৭হেক্টর জমিতে কন্দাল জাতীয় ফসলের চাষ হয়েছে । তবে এজাতীয় ফসলে বিশেষ পুষ্টিগুণ থাকায় তরুণ উদ্যোক্তারা চাষ করতে আগ্রহী হয়ে উঠেছে। এরই আওতায় কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের আয়োজনে পীরগঞ্জ উপজেলা কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন হয় । মেলায় বিভিন্ন কন্দাল  জাতীয় ফসলের প্রদর্শনীর জন্য ১৪ টি কন্দাল স্টল সহ অন্যান্য কৃষি ফসলের প্রদর্শনী স্টল বসেছে । এরমধ্যে আলু, মুখি কচু ,পানি কচু,মেটে আলু,গাছ আলু, মিষ্টি আলু,ইয়াম কন্দাল প্রদর্শিত হয়েছে। মেলা উদ্বোধনী অনুষ্ঠানের পর কন্দাল জাতীয় ফসলের বৃদ্ধি প্রকল্পে  উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় স্বাগত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম । আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীর, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com