বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে নতুন চেয়ারম্যান

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯২ বার পঠিত
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে  ১৩নং  রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ইউপি সদস্য শাহজালাল মিয়াকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তার কার্যালয়ে ওই দায়িত্ব প্রদান করেন। এ সময় ইউনিয়নটির ইউপি সদস্য, সদস্যাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসি নৌকা প্রতীক নিয়ে ২০১৭ সালের ২৪ আগষ্ট নির্বাচিত হন।
পীরগঞ্জ পৌরসভার সীমানা সংক্রান্ত জটিলতায় মামলা হলে রামনাথপুর, পীরগঞ্জ সদর ও রায়পুর এই ৩ ইউনিয়নে আর নির্বাচন না হওয়ায় দীর্ঘ ৮ বছর সময় চলে যায়।
রামনাথপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসিকে গত ৪ জুলাই বিশেষ ক্ষমতা আইনে পুলিশ গ্রেফতার করলে পরিষদের কাজ স্থবির হয়ে যায়। সোমবার ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজালাল মিয়াকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।
ইউএনও খাদিজা বেগম বলেন, ইউনিয়নটিতে সরকারের উন্নয়নমূলক কাজকর্ম যথাযথভাবে করার জন্য সর্বসম্মতিক্রমে শাহজালাল মিয়াকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে দূর্নীতি ও মামলার কারণে পীরগঞ্জের কুমেদপুর, বড়আলমপুর ও পীরগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যানদের সরিয়ে অন্যদেরকে দায়িত্ব দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com