বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ফলোআপঃ ডিজিটাল গ্রুপের ভবিষ্যৎ অন্ধকার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।–পীরগঞ্জের হায় হায় কোম্পানী ডিজিটাল গ্রুপের ভবিষ্যৎ অন্ধকার! এমন মন্তব্য করেছেন অভিজ্ঞজনরা!

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ২০২০ সালের দিকে জাপান ফেরত, সেলিম আহমেদ  নামের এক ব্যক্তি সাতত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগের গল্প চাউড় করে “ডিজিটাল গ্রুপ” নামের একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়ে ছিলেন কিন্তু   গত ৩০ মে ২০২৫ তারিখ রাতারাতি প্রতিষ্ঠানের দরোজায় তালা ঝুলিয়ে দিয়ে গা ঢাকা দিয়েছেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সেলিম আহমেদ জাপানী।

সকলের অবগতির জন্য জানাচ্ছি,  উক্ত ডিজিটাল গ্রুপ এর সাতটি অঙ্গপ্রতিষ্ঠান ছিল পীরগঞ্জে। পৃথক পৃথক অফিস ছিল। প্রতিষ্ঠানটির সাইনবোর্ড থেকে ওই ৭টি অঙ্গ প্রতিষ্ঠানের পরিচয় পাওয়া যায়, এগুলো হচ্ছে ১।মেসার্স অনলাইন আউটসোর্সিং এন্ড বিজনেস কর্পোরেশন   ২। মেসার্স  ডিজিটাল খাদ্য প্যাকেজিং কর্পোরেশন ৩।মেসার্স  বিদেশি বিনিয়োগ এবং ব্যবসা উন্নয়ন কর্পোরেশন ৪।মেসার্স  ডিজিটাল ইমপোর্ট বিজনেস কর্পোরেশন ৫।মেসার্স  এক্সপোর্ট কর্পোরেশন       ৬।মেসার্স  গ্রীণ ভিশন ট্রাভেল ভিসা কনসালটেন্ট ৭।মেসার্স গ্রীণ ভিশন ওভারসীজ রিক্রুটমেন্ট সেন্টার।

এই প্রতিষ্ঠানগুলো ছিল সাইনবোর্ড সর্বস্ব। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ডিজিটাল গ্রুপ দৃশ্যমান কোন কর্মকান্ড দেখাতে পারেনি । তবে বলা দরকার  গোড়া থেকেই  সেলিম আহমেদ জাপানি আওয়ামী লীগ ঘরানার ছত্র ছায়ায় তার ঝোলার ভিতরে ম্যাজিক দেখাবার চেষ্টা করেছেন। কয়েক জন স্থানীয় সাংবাদিক নামধারী ব্যক্তি ওই প্রতিষ্ঠানের অংশিদার বলে নিজের অবস্থান জাহির করলেও এখন অবশ্য তারা মুখে কুলপ এটে  দুরুত্ব বজায় রেখে চলছেন।( চলবে)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com