বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

রংপুর জেলায় আবারও শ্রেষ্ঠ পীরগঞ্জ থানার ওসি  

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পঠিত
পীরগঞ্জ রংপুর  বজ্রকথা প্রতিনিধি।-রংপুর জেলায় পরপর দু’বার শ্রেষ্ঠ ওসি হলেন পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম শফিক।
বুধবার রংপুরের পুলিশ সুপার মো: আবু সাইম তার কার্যালয়ে তাকে শ্রেষ্ঠত্বের পদক প্রদান করেন। এ সময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুর জেলার ৮ থানায় প্রতি মাসে ওসি ‘দের কর্ম মূল্যায়ন করা হয়। এরমধ্যে চাঞ্চল্যকর মামলা তদন্ত, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদকবিরোধী অভিযান পরিচালনাসহ আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ভালো রাখার বিষয় অন্তর্ভুক্ত। জুলাই/২৫ এ পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম উল্লেখিত কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখেন। পাশাপাশি তিনি অনলাইন ক্যাসিনো জুয়ার মুলহোতা কে সুনামগঞ্জ জেলা থেকে গ্রেফতার, একাধিক হত্যা মামলার আসামিকে দ্রুত গ্রেফতার করায় তাকে শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত করা হয়। এর আগে জুন/২৫ মাসেও তিনি শ্রেষ্ঠ হন।
উল্লেখ্য, ওসি শফিকুল ইসলাম পীরগঞ্জ থানায় গত ৭ মে/২৫ যোগদান করেন। পীরগঞ্জে তাঁর ৩ মাসের কর্মকালের মধ্যে তিনি দু’বারই শ্রেষ্ঠ ওসি হলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com