বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

তিন দফা দাবিতে বেরোবি’র ক্লাস পরীক্ষা বর্জন  শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিবেদক।- ন্যূনতম বিএসসি  ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়াসহ ৩ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

  ২৪ আগস্ট/২৫খ্রি রবিবার সকাল সাড়ে ১১ টায় প্রকৌশল অধিকার আন্দোলন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদযোগে ক্যাম্পাসের তৃতীয় ভবন থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান গেটে এসে শেষ হয়। সেখানে সমাবেশে করেন তারা। পরে বিক্ষোভটি  শহীদ আবু সাঈদ চত্বর ও হেট হয়ে আবারও টিপ্রল ই বিভাগে গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে মিছিলটি শুরু হলেও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

 এই মুহুর্তে তুমি কে আমি কে প্রকৌশলী প্রকৌশলী, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ,  এক দুই তিন চারসহ বিভিন্ন শ্লোগান দেন। বক্তারা বলেন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার পদে চাকরি মেনে নেবেন না তারা।

এসময় বক্তব্য রাখেন ট্রিপল ই বিভাগের ১১ তম ব্যাচের আশিকুর রহমান আশিক, ১২ তম ব্যাচের মাহফুজুল ইসলাম ও আহমেদুজ্জামান রাফি, ১৪ ব্যাচের রিফাত রাফি প্রমুখ।

এসময়  তারা বলেন, প্রথম ও নবম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেড উম্মু্তরকরণ, বিএসসি ছাড়া কোন ইঞ্জিনিয়ারিং পদবী নয় দাবি মেনে নেয়া না পর্যন্ত আন্দোলন চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com