মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

বার্বাডিয়ানরা রাষ্ট্রপ্রধান হিসেবে একজন বার্বাডিয়ানকে চায় এলিজাবেথকে নয়

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৮০৪ বার পঠিত

ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র বার্বাডোজ সরকার বলেছে, ‘উপনিবেশের অতীত এখন পুরোপুরি পেছনে ফেলার সময় এসে গেছে।’ দেশটি রাষ্ট্রপ্রধান হিসেবে রানী এলিজাবেথকে সরিয়ে প্রজাতান্ত্রিক দেশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বিবিসির খবর ।
ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার ৫৫তম বর্ষপূর্তি ২০২১ সালের নভেম্বরে, এর মধ্যেই রাজতন্ত্র থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য বার্বাডোজের।
লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী মিয়া মোটলে বলেছেন, বার্বাডিয়ানরা রাষ্ট্রপ্রধান হিসেবে একজন বার্বাডিয়ানকে চায়। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ২০১৮ সালে নির্বাচিত হওয়া এই সরকার প্রধানের বক্তব্যে আরও বলা হয়েছে, ‘আমরা কে এবং কী অর্জন করতে সক্ষম সেই আত্মবিশ্বাসের চূড়ান্ত বিবৃতি এটি।’পার্লামেন্টের নতুন অধিবেশনের আগে গভর্নর জেনারেল প্রধানমন্ত্রীর এই লিখিত বক্তব্য পড়ে শোনান । ১৯৬৬ সালে স্বাধীনতা অর্জনের পর প্রথম প্রধানমন্ত্রী এরল ব্যারোর একটি সতর্কবার্তাও সেখানে উল্লেখ করা হয়েছে। যাতে তিনি বলেছিলেন, ‘উপনিবেশিক বৃত্তের মধ্যে দেশকে ঘুরপাক খাওয়া উচিত হবে না।’বার্বাডোজের প্রজাতন্ত্র মর্যাদা অর্জনের জন্য ১৯৯৮ সালে সাংবিধানিক রিভিউ কমিশন একটি সুপারিশ করেছিল। ক্যারিবিয়ান অঞ্চলের প্রথম সাবেক ব্রিটিশ উপনিবেশ হিসেবে বার্বাডোজই যে প্রথম রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে যাচ্ছে, তা নয়। স্বাধীনতার চার বছরেরও কম সময়ের মধ্যে ১৯৭০ সালে গায়ানা এই মর্যাদা আদায় করে এবং ১৯৭৬ ও ১৯৭৮ সালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও ডোমিনিকা একই পথ অনুসরণ করে ছিল।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com