বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় ডোবায় মিললো যুবকের মরদেহ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত
গাইবান্ধা বজ্রকথা প্রতিনিধি।-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সুমন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকার হিন্দুপাড়া ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
নিহত সুমন মিয়া সাপমারা ইউনিয়নের ইসলাম মাঠেরপার গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয়রা জানায়, সুমন মাদকে আসক্ত ছিল। প্রায়ই মদ খেয়ে মাতলামি করতো। আজ হঠাৎ করে তার মরদেহ ডোবায় ভাসতে দেখা গেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, সুমন মিয়া মৃগীরোগী ও সে নেশার সঙ্গে জড়িত ছিল। তবে স্থানীরা ধারনা করছে সে ডোবায় পড়ে মারা গেছে। তার পরেও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ পোস্ট মর্টেমের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com