মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

আশুগঞ্জের প্রশাসন ও মালিকদের উদ্যোগ চাতাল শিশুরা পড়ছে বিদ্যালয়ে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০২ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- আশুগঞ্জে প্রশাসন ও চাতাল মালিকদের যৌথ উদ্যোগে পরিচালিত শিশু দিবা যত্ন কেন্দ্র ও প্রাক- প্রাথমিক বিদ্যালয় নানা সীমাবদ্ধতার মধ্যেও অনগ্রসর শিশু শিক্ষায় কাজ করে যাচ্ছে। অল্প সময়ে বিদ্যালয় দুটি চাতাল শ্রমিক ও তাদের শিশুদের মধ্যে জাগিয়েছে আশার আলো। শিক্ষা সংশ্নিষ্টরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিদ্যালয় দুটি জাতীয় করণসহ বিদ্যমান সমস্যা নিরসনে সরকার ও সংশ্নিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। আশুগঞ্জে ৪ শতাধিক চাতালে ৩০ হাজারের বেশি শ্রমিকের প্রাথমিক স্কুল গমনোপযোগী শিশু রয়েছে ৮ থেকে ১০ হাজার। তাদের স্কুলমুখী করার লক্ষ্যে ২০১২ সালে সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় চাতাল মালিকদের নিয়ে একটি বিদ্যালয় গড়ে তোলা হয়। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের নির্দেশনায় আশুগঞ্জের ইউএনও নাজিমুল হায়দার একটি বিদ্যালয় গড়ে তোলেন। উপজেলার সোনারামপুর ও খড়িয়ালা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠান দুটিতে চাতাল শ্রমিকদের ২ শতাধিক শিশু লেখাপড়া করছে। তাদের শিক্ষাদানের জন্য নিয়োজিত রয়েছেন ৪ জন শিক্ষক। চাতাল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্বাস সর্দার বলেন, শ্রমিকরা গরিব। তাই ইচ্ছা থাকলেও সন্তানদের পড়াতে পারেন না। এ ধরনের বিদ্যালয় নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। জেলা চাতাল মালিক সমিতির সাবেক সভাপতি জিয়াউল করিম সাজু খান বলেন, চাতাল মালিক ও প্রশাসনের অনুদানে প্রতিষ্ঠান দুটি চলছে। প্রতিষ্ঠান পরিচালনায় কিছু সমস্যা রয়েছে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এ সমস্যা সমাধান করা আরও সহজ হতো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com