মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

বিএনপি কখনও আওয়ামীলীগ হবে না- নুরুল হুদা বাবু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি এম এ আলম বাবলু।- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের-১০, দিনাজপুর-৫, (পার্বতীপুর-ফুলবাড়ী)  আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন- কোনো ভাবে আওয়ামীলীগের শাসন আমলের সাথে বিএনপির শাসনামলের তুলনা করা যাবে না।

কেননা অতীতে বিএনপি কখনো আওয়ামীলীগের ধারায় দেশ শাসন করেনি। আগামীতেও বিএনপি কখনও আওয়ামীলীগ হবে না।
৩ নভেম্বর  সোমবার দুপুরে দিনাজপুরের  পার্বতীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। নির্বাচনী গণসংযোগের অংশ হিসাবে স্থানীয় বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন- পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু ও সাংবাদিক বদরুদোজ্জা বুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, এই মুহুর্তে এ এলাকার তরুণদের বড় সমস্যা মাদকাশক্তি। জীবন বিনাশী এই প্রবনতা থেকে তাদের মুক্ত করতে হলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ জন্য তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। এ সময় তিনি পার্বতীপুর ও ফুলবাড়ী বাসীর যে কোন সমস্যা সংকটে সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। নূরুল হুদা বাবু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  মৃত্তিকা, পানি ও পরিবেশ বিষয়ে উচ্চতর ডিগ্রী লাভ করেন। ওই সময় থেকে তিনি বিএনপি’র সহযোগি সংগঠনের রাজনীতিতে জড়িত হন বলে তার সফর সঙ্গীরা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com