মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

 পীরগঞ্জে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত
পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ জেড এম সেকেন্দার আলী মন্ডল (৫০)।
শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে নয়টায় গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চতরা ইউনিয়নের মায়া গাড়ি গ্রামের গোলজার  আলী মন্ডলের পুত্র।
পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সেকেন্দার আলীর বিরুদ্ধে বিশেষ আটকাদেশ রয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বিভিন্নভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেন। এছাড়াও অর্থের যোগানদাতাও ছিলেন তিনি।
তিনি আরও জানান, গত বছর ৫ আগস্ট-এর পর থেকে পালিয়ে ছিলেন তিনি। সম্প্রতি পীরগঞ্জে ঢুকে বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন। এছাড়াও সম্প্রতি ফেসবুকে উসকানিমূলক পোস্ট করেন। আটকাদেশের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গত রবিবার  তাকে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com