মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীবৃন্দের মতবিনিময়

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জে ২৪ নভেম্বর/২৫খ্রি: সোমবার দুপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সাথে উপজেলা পর্যায়ের সুধীদের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন এর সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ললিতা পারভীন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি,, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আদিবাসী নেতা লালটু, চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা, নূর মোহাম্মদ মঞ্জু, এনসিপি নেতা মাসুম বিল্লাহ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মাহমুদুন্নবী পলাশ,পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ, সাংবাদিক বাদল মিয়া,উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জিয়া উদ্দিন, শিক্ষক রফিকুল ইসলাম, পীরগঞ্জ ফায়ার সার্ভিস এর ইনচার্জ রতন শর্মা, শহীদ সোহাগের পিতা রেজাউল ইসলাম, শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত নাহিদ হোসেন প্রমুখ।

মত বিনিময় সভায় পীরগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে সবার শুরুতেই পরিচয় পর্ব শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ পীরগঞ্জ উপজেলা সামগ্রিক তথ্য উপস্থাপন করেন। পরে জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com