মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

বিরামপুরে জমি দখল কে কেন্দ্র করে মারামারি  আটক-২

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত
   বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি মোঃ আবু সাঈদ।- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রায়গপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে জমির ধান কাটা কে কেন্দ্র করে মারপিটের ঘটনায় পুলিশ দুই আসামীকে গ্রেফতার করেছে ।
  মামলা সূত্রে জানাযায়, ২৫ নভেম্বর/২৫খ্রি: মঙ্গলবার বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শামীম ইসলাম পৈত্রিক সূত্রে জমি প্রাপ্ত হয়ে দীর্ঘ ৩৬ বছর ধরে ভোগ দখল করে আসছিলেন। ঐ জমিতে বিবাদী পক্ষ জোর পূর্বক আমন ধান রোপন করে।
গত রবিবার সেই ধান কাটার সময় বাধা দিয়ে আপোষ মিমাংসার কথা বলতে গেলে বিবাদী পক্ষ বাদীর পিতা সিরাজুল ইসলামকে ধানকাটা কাঁচি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম এবং আরো লোকজন ডেকে হাতে লাটি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাদী শামীম, পিতা সিরাজুল ইসলাম ও ভ্ইা শাহীনকে মারডাং করে আহত করে।
এসময় আহতদের চিৎকারে লোকজন ছুটে এসে বিবাদীদের কবল থেকে উদ্ধার করলেও বিবাদীরা প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়।
সিরাজুল ইসলামের ছেলে শামীম ইসলাম বাদী হয়ে শ্রীপুর গ্রামের মঈনুল ইসলামের ছেলে সব্বুর আলী, পিয়ার তুল্লার ছেলে নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম ও রবিউল ইসলাম এবং সারেকুল ইসলামের ছেলে আশিকসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে বিরামপুর থানায় মামলা করেছেন। এরই প্রেক্ষিতে পুলিশ দ্রত অভিযান চালিয়ে আসামী নজরুল ইসলাম ও তরিকুল ইসলামকে আটক করে।
এ বিষয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক আল আমিন বলেন, ধৃত দুই আসামীকে মঙ্গলবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com