মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জে খালেদা জিয়া’র সুস্থতা কামনায় কোরআন খতম  দো’য়া অনুষ্ঠিত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত
পীরগঞ্জ,রংপুর বজ্রকথা প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুরের পীরগঞ্জে পৌরসভা  জামতলা মদিনাতুম উলুম মাদ্রাসায় কোরআন খতম ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
 ৩০ নভেম্বর/২৫খ্রি: রোববার  পবিত্র জোহর নামাজের পর মাদ্রাসা ক্যাম্পাসের মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয় ।দোয়া অনুষ্ঠানে রংপুর জেলা বিএনপি’র আহবায়ক ও রংপুর -৬ পীরগঞ্জ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সাধারন সম্পাদক জাকির হোসেন, সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, পীরগঞ্জ পৌর বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম মন্ডল সেবু মন্ডল, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক আনিছার রহমান আনিছ সহ দলীয় নেতা কর্মী  ও মাদ্রাসাটির সহস্রার্ধিক শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশ গ্রহন করেন ।
দোয়া পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, খালেদা জিয়া শুধু দলের নয়, সারা দেশের সকল পর্যায়ের মানুষের একজন শ্রদ্রেয় নারী। দেশের এই ক্রান্তিকালে খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন ।  তার অসুস্থতায় বিএনপি দলীয় নেতা কর্মী  সহ সারা দেশের মানুষ ব্যাথিত । তাই সকলে তার জন্য দোয়া করছেন। সে সঙ্গে এ দোয়া অনুষ্ঠানের উদ্যেগ গ্রহনের জন্য তিনি মাদ্রাসাটির শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান । শেষে খালেদা জিয়ার সুস্থতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্ন্ার মাগফেরাত কামনা ও প্রাকৃতিক দুর্য্যগে থেকে দেশকে রক্ষার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । দো’য়া অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা রেজাউল করিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com