শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কবিতা-কাফনের কাপড় কবিতা-জাতির বোঝা পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধার জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন! পীরগঞ্জে কারখানায় ডাকাতির চেষ্টা, আন্তঃজেলা চক্রের ৬  ডাকাত সদস্য গ্রেফতার পীরগঞ্জে জিনিয়াস একাডেমিক কেয়ার-এ এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠিত সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ পীরগঞ্জে সেচ ঘর থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

দৈনিক পরিবেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হলেন  সাংবাদিক   সালেকুজ্জামান সালেক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।-রংপুর বিভাগীয় শহর থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক পরিবেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন রংপুরের বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আলহাজ সালেকুজ্জামান সালেক। বর্তমানে তিনি রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার রংপুর বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন।

গত ২৭ নভেম্বর দৈনিক পরিবেশ পত্রিকার প্রকাশক একেএম ফজলুল হক তাকে এই দায়িত্ব প্রদান করেন।
জানাগেছে, রংপুর শহরের স্টেশন রোডস্থ জাহাজ কোম্পানী মোড় (বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদ) এলাকার পৈত্রিক বাড়িতে ১৯৫৫ সালের ১২ মার্চ জন্মগ্রহণ করেন বহুপ্রতিভার অধিকারী সাংবাদিক ও সংগঠক, সমাজকর্মী আলহাজ¦ মো: সালেকুজ্জামান সালেক। তিনি ছাত্রজীবনে প্রথমে রংপুর জিলা স্কুলে পড়ালেখা করেন। পরবর্তীতে ১৯৬৯ সালে তিনি রংপুরের ঐতিহ্যবাহি কৈলাশরঞ্জন হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপর তিনি রংপুরের কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রী অর্জন করেন। ছাত্রজীবনে সাংস্কৃতিকমনা এই গুণী সাংবাদিক কারমাইকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ১৯৭২-৭৪ সালের নির্বাচনে সাহিত্য সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তিনি সাপ্তাহিক মহাকাল পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি রণাঙ্গন, দৈনিক দাবানলে সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার, সহকারি বার্তা সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের জেলা প্রতিনিধি, এটিএন নিউজ ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি,ইংরেজী দৈনিক নিউজ টুডের জেলা প্রতিনিধি ও দৈনিক উত্তরকোণ, গণমানুষের আওয়াজ পত্রিকার রংপুর ব্যুরো প্রধান ছিলেন। সাংবাদিক নেতা হিসেবেও তার রংপুর ও ঢাকাসহ দেশব্যাপী ব্যাপক পরিচিতি ছিলো। তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি রিপোটার্স ক্লাব, রংপুর প্রতিষ্ঠাকালীন আহবায়ক ও সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নির্বাহী সদস্য ছাড়াও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার রংপুর বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষানুরাগী ও সমাজকর্মী হিসেবেও তার ব্যাপক সুনাম রয়েছে। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে রংপুর মহানগরীর কামাল কাছনা এলাকায় বসবাস করছেন। ব্যক্তি জীবনে তিনি ৩ পূত্র সন্তানের জনক। তার স্ত্রী আরজানা বেগম রংপুর সিটি কর্পোরেশনের ২৩,২৪ ও ২৫ নং ওয়ার্ডের সাবেক নির্বাচিত কাউন্সিলর ও শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তার বড় সন্তান কৃষি ভিত্তিক একটি প্রতিষ্ঠানে এশিয়া ও ইউরোপ মহাদেশের দায়িত্বে রয়েছেন,মেজছেলে ব্যবসায়ী ও ছোট ছেলে ইউরোপ ভিত্তিক একটি মাল্টিন্যাশনাল কোম্পানীতে কর্মরত। তিনি কুয়েত, সৌদি আরব, দুবাইসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
এদিকে রংপুরের বহুল প্রচারিত দৈনিক পরিবেশ পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে সাংবাদিক নেতা ও সংগঠক আলহাজ¦ মো: সালেকুজ্জামান সালেক যোগদান করায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, প্রেসক্লাব রংপুরের নেতৃবৃন্দ, রংপুর রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর, টিসিএ,বদরগঞ্জ রিপোটার্স ইউনিটি, প্রেসক্লাব কাউনিয়া, তারাগঞ্জ প্রেসক্লাব, পীরগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তারা অভিনন্দন বার্তায় বলেন,তার যোগদানের মধ্য দিয়ে দৈনিক পরিবেশ পত্রিকাটি আরও এগিয়ে যাবে। রংপুরসহ উত্তরাঞ্চলের প্রধান মূখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com