মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

ঘোড়াঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ- বিদায়ী ওসি নাজমুল হক

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াাঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক বদলিজনিত কারণে বিদায় নেওয়ার সময় ঘোড়াঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিদায়ি আলোচনার আয়োজন করেন।

শনিবার ৬ ডিসেম্বর/২৫খ্রি: দুপুরে থানা কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাৎ কালে ওসি নাজমুল হক ঘোড়াঘাটে তাঁর দায়িত্ব পালনকালে বিভিন্ন সামাজিক আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতা করার জন্য প্রেসক্লাবের নেতৃত্ব এবং সকল সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ঘোড়াঘাটে কর্মজীবনের সময় সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কাজকে অনেক সহজ করেছে। জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আপনাদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

”এ সময় ঘোড়াঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিদায়ী ওসির সফল কর্মময় জীবনের প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সার্বিক সাফল্য কামনা করেন। সাংবাদিকরা জানান, ওসি নাজমুল হক দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিক ভুমিকা রেখে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।   শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com