মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যান কর্তৃক শীতের শাল বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শীতার্ত মানুষের জন্য উষ্ণতার ছোঁয়া নিয়ে মানবিক উদ্যোগ নিয়ে শীতার্তের মাঝে শাল বিতরণ করছেন।

৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেনের নিজস্ব অর্থায়নে ইউপি সদস্য ও সদস্যাদের মাঝে উষ্ণ শাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই শাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা জানান, চেয়ারম্যানের এ ধরনের মানবিক প্রয়াস তাদের আরও অনুপ্রাণিত করে। চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, “শীতের মৌসুমে মানুষের কষ্ট কমাতে ছোট্ট এ উদ্যোগ নিয়েছেন তিনি । সবসময় চেষ্টা করি ইউনিয়নের মানুষের পাশে থাকতে।” ইউনিয়ন পরিষদের সদস্যরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, চেয়ারম্যানের আন্তরিকতা, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসা সিংড়া ইউনিয়নকে আরও সেবামুখী করে তুলছে। ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সামগ্রিক উন্নয়ন ও মানবিক সেবায় চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ইউনিয়ন আরও সামনে এগিয়ে যাবে এমন প্রত্যাশা সকলের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com