মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম কামরুজ্জামান

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-বাংলাদেশ জাতীয় সংসদের দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন এ কে এম কামরুজ্জামান।কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে তাঁর নাম চূড়ান্ত করে।
 গত  ৪ ডিসেম্বর  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফায় তার প্রার্থিতা ঘোষণা করেন। প্রথম ধাপে ২৩৭ আসনে মনোনয়ন দেওয়ার সময় এ আসন ফাঁকা রেখেছিল বিএনপি।
মনোনয়ন পাওয়ার পর তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
কামরুজ্জামান বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আইন উপদেষ্টা। এছাড়াও তিনি যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কার্যকলাপের বাইরেও তিনি সাংগঠনিক এবং আইনগত দায়িত্বে (ব্যারিস্টার হিসেবে) কাজ করছেন; ফলে বিদেশি সহযোগিতা, আইনগত পরামর্শ, আন্তর্জাতিক সম্পর্ক-সহ দলের ইস্যুতে ভূমিকা রয়েছে।
এ কে এম কামরুজ্জামান বলেন, আমি সবসময় মাঠেই ছিলাম, এখনো আছি; ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো। ধানের শীষ নিয়ে আমি লড়তে প্রস্তুত।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ ব্রিফিংয়ে এ মনোনয়ন ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com