মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।–৩১ ডিসেম্বর/২৫খ্রি: বুধবার রংপুরের পীরগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী  মনোনিত  রংপুর -৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাও. নুরুল আমিন ।

উপজেলা জামায়াতের  কার্যালয়ে উপজেলা  আমির মাও. মিজানুর রহমান এর  সভাপতিত্বে অনুষ্ঠিত এই  মতবিনিময় সভায় মাওঃ নুরুল আমিন বলেছেন, আমরা বৈষম্যহীন পীরগঞ্জ গড়তে চাই।তিনি বলেছেন, আমরা সহনশীল রাজনীতিতে বিশ্বাসী। যদিও জামাত সম্পর্কে অনেক অপ-প্রচার আছে।

মাও. নুরুল আমিন বলেন, আমরা দুষ্টের দমন শিষ্টের লালন করতে চাই। সুন্দর পরিকল্পিত পীরগঞ্জ গড়ে তুলতে চাই। তিনি আরো বলেন, সকলের দোওয়ায় নির্বাচিত হতে পারলে দুখি,অসহায় বঞ্চিত মানুষগুলো আর কাঁদবে না। অসহায় মানুষের উপর জুলুম, ভয় ভিতি প্রদর্শন, মিথ্যা মামলা বন্ধ হবে।পীরগঞ্জ হবে সমৃদ্ধ দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন জনবান্ধব অঞ্চল।

তিনি বলেছেন, ভুল ত্রুটির উর্ধ্বে কেউ নয়, দোওয়া চাই সবার। তিনি বিশ্বাস করেন এবার পীরগঞ্জের সম্মানিত ভোটারগণ তাকে নির্বাচিত করে সর্ব সাধারণের খেদমত করা সুযোগ দেবেন।

তিনি সাংবাদিকদের মন্তব্য ও প্রশ্নের উত্তর দিয়ে  বলেন, পীরগঞ্জের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং ইসতেহারে উল্লখ  আছে ; সুযোগ আসলে পীরগঞ্জের কয়লা ও লোহার খনি উত্তোলনের উদ্যোগ নেয়া হবে। শিক্ষা স্বাস্থ্য, কর্মসংস্থান গুরুত্ব পাবে,তিনি বলেছেন, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা সম্প্রীতির উপজেলা গড়ে তুলতে চাই।

এই মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ, পীরগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব এর সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে দোওয়ার মধ্যদিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com