মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার 
​পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।-রংপুরের পীরগঞ্জ উপজেলার ভীমশহর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপনের আগেই ৫ জন শিক্ষক চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর ৫ শিক্ষক ক্লাসও নেননি। এমনকি তারা সমঝোতা বৈঠকে না আসায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ক্ষোভে ফুঁসছেন।
​সংশ্লিষ্ট সুত্র ও এলাকাবাসী জানায়, সরকারি নির্দেশনা মোতাবেক গত ২৭ আগষ্ট বিদ্যালয়টিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপনের উদ্দেশ্যে হামদ, নাত, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা আয়োজনের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নোটিশ প্রদান করা হয়েছিল।
নির্ধারিত দিনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত হলেও বিদ্যালয়টির ৫ জন শিক্ষক- মোশাররফ হোসেন, রেজাউল করিম, গোলাম মাসুদ, রেজোয়ানুর রহমান এবং একেএম সামছুজ্জামান হাজিরা খাতায় স্বাক্ষর করেই চলে যান। এতে অনুষ্ঠান পরিচালনায় বিঘ্ন ঘটে। ​প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালেব স্থানীয় শিক্ষক মোশাররফ হোসেনকে ফোনে ডেকে অন্যান্য শিক্ষকগণ কোথায় আছেন জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। একপর্যায়ে প্রধান শিক্ষককে ধাক্কা দিয়ে শিক্ষক মোশাররফ হোসেন চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে প্রধান শিক্ষকের মাথার ওপর তিনি চেয়ার তোলেন। এ সময় সহকারী শিক্ষিকা সারাবান তহুরা এগিয়ে আসলে তাকেও ধাক্কা মেরে ফেলে দেন ওই শিক্ষক ।
​পরবর্তীতে শিক্ষক মোশাররফ হোসেন তার আত্মীয়স্বজনসহ কিছু বখাটে ছেলেকে ডেকে এনে বিদ্যালয় চত্বর উত্তপ্ত করেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় সুধীজন গত ২৯ আগষ্ট সমঝোতা বৈঠকে বিষয়টি নিরসনের জন্য দিনক্ষণ ঠিক করলেও ওই ৫ শিক্ষক আসেননি ভৈঠকে বসেননি। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালেব বলেন, সরকারি দায়িত্ব পালনের অনীহা প্রকাশ করাকে কেন্দ্র করে আমার বিদ্যালয়ের ৫ শিক্ষকের মনোমালিন্য হয়। পরে এলাকাবাসী বিষয়টি সুরাহার জন্য বৈঠকের ব্যবস্থা করলেও তারা ভৈঠখ প্রত্যাক্ষাণ করেন। ফলে এলাকাবাসীই গত রোববার তাদেরকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেয়নি।  সোমবার তারা এসেছেন এবং হাজিরা খাতায় স্বাক্ষর ও ক্লাস করেছেন। বিদ্যালয় সঠিক পরিচালনার স্বার্থে পরবর্তীতে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়া হবে জানিয়েছেন প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালেব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com