বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী 
সৈয়দ রায়হান বিপ্লব, পীরগঞ্জ (রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধিসৈয়দ রায়হান বিপ্লব : ক্রয়কৃত জমির ফসল ও স্থাপনা গুড়িয়ে ধ্বংস করে ওই জমি দখল করে চাষাবাদ শুরু করেছে প্রতিবেশী দূর্বৃত্তরা। দখলে বাঁধা প্রদান করায় মারধর করে জীবননাশের হুমকী দিচ্ছেন দখলদারগণ। ঘটনাটি ঘটেছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১২ নং মিঠিপুর ইউনিয়নের রওশনপুর (দক্ষিণপাড়া) গ্রামে। মো. রুহুল আমিন তাঁর দুই প্রতিবন্ধি সন্তান ও প্রতিবন্ধি স্ত্রীকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন। জানা গেছে, রুহুল আমিনের স্ত্রী মোছা. সালমা বেগম একজন প্রতিবন্ধি।এছাড়া তাঁর একমাত্র ছেলে মো. সোহেল মিয়া ও কন্যা মোছা. সুমি বেগম ও প্রতিবন্ধি। রুহুল আমিন নিম্নোক্ত তপশীল মোতাবেক  জেলাঃ রংপুর, থানাঃ পীরগঞ্জ, মৌজাঃ রওশনপুর,জেএল নং-২২০, সাবেক খতিয়ান নং-৪৩৬,খতিয়ান নং-৪৫৫, সাবেক দাগ নং-১৫৬১,হাল দাগ নং-২৫৯৯, জমির পরিমান-৫০ শতক ও সাবেক দাগ নং-১৫৬১, হাল দাগ নং-২৬০১, জমির পরিমাণ ২০ শতক, মোট ৭০ শতক জমি ক্রয়, দলিলমূলে মালিক হয়ে দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। গত ২৭ শে আগস্ট  বৃহস্পতিবার স্থানীয় মৃত ময়েজ উদ্দিনের পুত্র মো. আব্দুল গফফার হোসেন, মৃত গোলজার হোসেনের পুত্র মো. সাইদুল ইসলাম,মো.সাইফুল ইসলাম,মো. এজাজুল মিয়া এবং মো. সাইফুল ইসলামের পুত্র মিম মিয়া ও জিম মিয়া অতর্কিতভাবে লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে জমি দখল করে এবং জমিতে থাকা টিনের চালাঘর ভেংগে গুড়িয়ে দেয়। জমিতে থাকা ফসল উপড়িয়ে ফেলে এবং খচাপাড়া করে নস্ট করে দেয়। এছাড়া ভয়ভীতি প্রদান করতে থাকে। এদিকে রুহুল আমিন তাঁর পরিবার পরিজন নিয়ে ভয়ে নিজ বাড়িতে আশ্রয় নেয়। প্রতিবেশীরা ওই সন্ত্রাসী কর্মকান্ড দেখে ভয়ে প্রতিবাদ করতে সাহস পায়নি। ৩১ আগস্ট সোমবার সকাল বেলা ওই জমি চাষ করে দূর্বৃত্তরা। এতে উষ্কানী দিয়ে হুকুম জারী করেন আব্দুল গফফারের ছেলে মাসুদ মিয়া। আসা-যাওয়ার পথে ওই সন্ত্রাসীদের বাড়ি হওয়ায় নিরাপদে চলাচল করতে পারছেন না রুহুল আমিন ও তাঁর পরিবার। এ ব্যাপারে ন্যায্য বিচারের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট বিচার প্রার্থনা করেন ওই পরিবারটি। এ ছাড়াও পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রুহুল আমিন।একটি পরিবারে তিনজন প্রতিবন্ধির জীবন আজ হুমকীতে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে নিষ্পত্তি চান এলাকাবাসী। ছবি – রায়হান বিপ্লব

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com