মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

বাবরি মসজিদ ভাঙার রায়ে ৩২ আসামী খালাস

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৭৫৫ বার পঠিত

গত ৩০ সেপ্টেম্বর ভারতের সিবিআই আদালত অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার মামলায় রায়ে ৩২ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছে ।বিচারক তার রায়ে বরেছেন, ‘বাবরি মসজিদ ভাঙার কাজটি পূর্বপরিকল্পিত নয়। বরং অভিযুক্তরা মসজিদ বাঁচানোর চেষ্টা করেছিলেন। ধ্বংসকারীদের মোটেই উৎসাহিত করেননি। তদন্তকারী সংস্থা যে ভিডিও অডিও রেকর্ডিং আদালতে দিয়েছে, তার ভিত্তিতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা যায় না।’ রায়ে বিচারক বলেন, ‘যারা মসজিদের গম্বুজে উঠেছিলেন তারা সমাজবিরোধী।’এদিন বিচারক সব অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যে ২৬ জন উপস্থিত ছিলেন। আদভানি ও যোশী বয়সের কারণে ভিডিও মারফত আদালতে যোগ দেন। উমা ভারতী করোনায় আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন। রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান নিত্য গোপাল দাসও বয়সের কারণে হাজির হননি । রায় প্রকাশের পর প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি খুবই খুশি। এ রায়ে আমার রাম মন্দির আন্দোলনের বিশ্বাসেরই জয় হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com