মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

মিয়ানমার যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব ও সেনা প্রধান

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৭৫৮ বার পঠিত

আগামী কাল সোমবার দুই দিনের ঝটিকা সফরে মিয়ানমার যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। তাঁদের সফর সঙ্গী হবেন ভারতীয় সেনা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।এই বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অক্টোবরের ৪ ও ৫ তারিখ মিয়ানমার সফরে যাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এই সফরে সময়ে তাঁরা মিয়ানমারের স্টেট কাউন্সিলার অং সান সু চি এবং স্বশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হ্লাংয়ের সঙ্গে সাক্ষাত করবেন। পাকিস্তান ব্যতিত অন্য সকল প্রতিবেশি দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য অবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে নয়াদিল্লি । গত পাঁচ মাসে চীনের সাথে সীমান্ত বিরোধের প্রেক্ষাপটে মিয়ানমারে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কভিড-১৯ মহামারি শুরুর পরে এটি পররাষ্ট্র সচিবের দ্বিতীয় বিদেশ সফর। করোনা বিধিনিষেধের মধ্যে গত আগস্টে বাংলাদেশ সফর করেছিলেন হর্ষবর্ধন শ্রিংলা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com