মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট সাদির জাপারভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৫৭৭ বার পঠিত

বিক্ষোভ ও রক্তপাত এড়াতে কিরগিজস্থানের প্রেসিডেন্ট সুরুনবায় জিনবেকভ পদত্যাগ করেছেন। ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিতর্কিত পার্লামেন্টারি নির্বাচন ঘিরে সৃষ্ট সংকটের অবসান চান উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। আর এর একদিন পর দেশটির নতুন প্রেসেডিন্ট হিসেবে সাদির জাপারভের নাম ঘোষণা করা হয়েছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, জাতীয়তাবাদী রাজনীতিবিদ সাদিরজা জাপারভ অপহরণের অভিযোগে গত সপ্তাহ পর্যন্ত ১১ বছর জেল খাটছিলেন। আর তাকেই কিরগিজস্থানের প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার দেশটির সংসদ সদস্যরা বলেছেন, তিনি পরবর্তী বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্যন্ত দেশকে নেতৃত্ব দেবেন।মধ্য এশিয়ার দেশটিতে চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এক বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনের পর থেকেই অস্থিতিশীলতা চলছে। ফল ঘোষণার পর ভোটে জালিয়াতি হয়েছে অভিযোগ তুলে বিরোধী বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা রাজধানী বিশকেকের প্রধান প্রধান সব সড়ক ও সরকারি ভবনগুলো দখলে নেয়। তারা নতুন নির্বাচন দেওয়ার পাশাপাশি রুশপন্থি প্রেসিডেন্ট জিনবেকভের পদত্যাগও দাবি করে। এরপর জিনবেকভ পদত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com