বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় জেল হত্যা দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৮৬ বার পঠিত
ঘোড়াঘাটে জাতীয় জেল হত্যা দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে পালিত হয়েছে জাতীয় জেল হত্যা দিবস।
৩ নভেম্বর  মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউনুছ আলী। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান ভুট্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম রবিউল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি এনামুল কবির মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আপন কবির ফিরোজ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ জনিব হাসান সহ আরো অনেকে।
আলোচনা সভার শুরুতে জাতীয় ৪ নেতার স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুর্ষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com