বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩১৭ বার পঠিত
ছবি-১ সমাবেশে বক্তব্য রাখছেন বক্তারা। ছবি-২: জনতার বিশাল বিক্ষোভ মিছিল। ছবি- বজ্রকথা।

বজ্রকথা রিপোর্ট।- ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কার্টুন প্রদর্শন ও ইসলাম নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে পীরগঞ্জে জনতার বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ নভেম্বর ২০২০ বুধবার বেলা ১১ ঘটিকার সময় সম্মিলিত ওলামা মাশায়েখ ও তাওহিদী জনতা পীরগঞ্জে এক বিরাট মিছিল বের করে। মিছিলটি এখানকার জেলা পরিষদ ডাকবাংলো হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা ম্যাক্রোঁর নানা রকম ছবি সম্বলিত ফ্যাস্টুন বহন করে ও স্লোগান দেয়।

পরে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মাদ্রাসার মোহতামিম হাফেজ রেজাউল করিম, জামতলা মদীনাতুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা রেজাউল করিম, হাফেজ মাওলানা আলমগীর হোসেন, মাজহারুল আলম মিলন, মুফতি মর্তুজা খান কাশেমী, হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ রফিকুল ইসলাম প্রমূখ।

সমাবেশে বক্তারা ফ্রান্সের পণ্য বর্জনের ঘোষণা দেন এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কে ক্ষমা চাওয়াসহ শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com