বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ী পৌর সভার তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর ভোট গ্রহণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৬২৭ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:গাইবান্ধা জেলার বহুল কাঙ্খিত পলাশবাড়ী পৌরসভার প্রথম নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহন করা হবে আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ।

বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবলায় হতে ৩ নভেম্বর মঙ্গলবার স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪.৩৮.০০৩.১৯.৩৮৯ এর প্রজ্ঞাপনে জানা যায়, স্থানীয় সরকার পৌরসভা) নির্বাচন বিধিমাল,২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী ফরিদপুর, রাজৈর. মধুখালি,বাঞ্চারামপুর ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার মেয়র,সংরক্ষিত মহিলা কাউন্সিলার এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলার নির্বাচনের উদ্দেশ্যে সময় সূচী অনুযায়ী তফসিল ঘোষনা করা হয়েছে।
নির্বাচন কমিশনারের আদেশ ক্রমে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে ঘোষিত তফসিলে বলা হয়। এ বছর আগামী ১৫ নভেম্বর রোজ রবিবার রির্টানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ১৭ নভেম্বর রোজ মঙ্গলবার । প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর সোমবার। ভোট গ্রহনের তারিখ আগামী ১০ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ।
উল্লেখ্য , পলাশবাড়ী পৌরসভা ৯ টি সাধারণ ওযার্ড কাউন্সিলার পদে , ৩ টি সংরক্ষিত কাউন্সিলার পদে ও একটি মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভার ৯ টি ওয়ার্ডে ২৪ টি গ্রামে মোট নারী পুরুষ ভোটার ৩১ হাজার ১ শত ৬৩ জন । এ পৌরসভাটি দীর্ঘদিন আগে ঘোষণা করা হলেও নানা আইনী জটিলতায় দীর্ঘদিন প্রায় ২ যুগ ধরে হলো তিনটি ইউনিয়নের মানুষ ভোটাধিকার হতে বঞ্চিত হয়েছিলো । স্থানীয় ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের আন্দোলনের ফলে আইনী মোকাবেলা জোড়ালো হওয়ার পর গত ২০১৮ সালের ২০ ডিসেম্বর হতে পৌরসভার কার্যক্রম শুরু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com