বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৬৬ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ অনুসরণ করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কারণ জাতির পিতার সারা জীবনের যে সংগ্রাম সেই সংগ্রামের মুল লক্ষ্য ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। তিনি দুঃখী মানুষের জন্য কাঁদতেন। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, দিয়ে গেছেন আত্ম পরিচয় দেবার সুযোগ। পিতার সেই আদর্শকে বুকে লালন করে বর্তমানে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে যেমন বাঙালি জাতি বিশ্ব দরবারে মাথা উচু করে চলছে, তেমনি ভাবে করোনাকালেও বাংলাদেশের উন্নয়ন সাধিত হচ্ছে।

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের মাহাতাবপুর গ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের বাস্তবায়নে আশ্রয়ন-২ প্রকল্পের অধীন ‘ভুমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেনীর পরিবারের জন্য গৃহ নির্মাণ’ প্রকল্প বাস্তবায়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি গোপাল।

বীরগঞ্জ উপজেলায় আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় মোট ৩শ টি গৃহ নির্মান করা হবে বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সেই অনুযায়ী ১১ নং মরিচা ইউনিয়নে ২৫ টি গৃহ নির্মান কাজের উদ্বোধন করা হলো।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা কমিশনার (ভুমি) ডালিম সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com