বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

আশুরার বিলের ক্রসড্যাম সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৯৩ বার পঠিত

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষন আশুড়ার বিলের নির্মিত ক্রসড্যামের বাঁধ সংস্কার ও বিলে ধানচাষকারী অবৈধ দখলদারদের বিল থেকে উচ্ছেদের দাবীতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলার সর্বস্তরের জনগন ও সুশীল সমাজ উপজেলা পরিষদ চত্বরে একত্রিত হয়ে সুশিল সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নবাবগঞ্জ জাতীয় উদ্যানের উন্নয়নে এবং ঐতিহ্যবাহী শালবনের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে সরকারীভাবে গৃহীত বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে ওই অবৈধ দখলকারীরা নানাভাবে বাধা দেয়ার অপচেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় তারা সংঘবদ্ধ হয়ে নির্মিত ক্রসডামের বাঁধ ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এতে বাঁধের বিপুল ক্ষতিসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ফুঁসে ওঠে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জনগন। এ অবস্থায় বাঁধের সংষ্কারের দাবী তোলে তারা এবং মানব বন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

এসময় নবাবগঞ্জ ক্লাব ও লাইব্রেরীর সভাপতি শাহ মোঃ জিয়াউর রহমান মানিক, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রেজভী, নবাবগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ীক সমিতির সভাপতি মোঃ ছানোয়ার হোসেন মন্ডল,সাধারণ সম্পাদক মোঃ মাহবুর রহমান,ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান, অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল,ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, আসমান জামিলসহ বিশাল জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com