বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নবাবগঞ্জে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ২৯৭ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী (১ম পর্যায়) প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার পুটিমারা ইউনিয়নের লোকা-বাদেহরিনা কাঁচা সড়কে মাটি কেটে ওই প্রকল্পের কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম,পুটিমারা ইউ,পি চেয়ারম্যান সরোয়ার হোসেন, লোকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মন্ডল ও সাংবাদিক সৈয়দ হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান উপজেলার ৯টি ইউনিয়নের ৩৪ টি প্রকল্পের কাজে ১ হাজার ৯২৫ জন শ্রমিক কাজ করবেন। প্রকল্পের কাজ চলবে ৪০ দিন ধরে। প্রতিদিন কাজের জন্য এক জন শ্রমিক ২০০ টাকা করে পাবেন। ৩৪ টি প্রকল্পের কাজে শ্রমিক মজুরী হিসাবে উপজেলায় ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় বরাদ্দ পাওয়া গেছে। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন মজুরী যাতে কাটা না পড়ে সে জন্য প্রতি কাজের দিন সঠিক সময়ে কাজে আসা এবং যাওয়ার সময় ঠিক রেখে কেউ যেন অনুপস্থিত না থাকেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com