বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে এক শিক্ষক কর্তৃক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৫২৫ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধা গোবিন্দগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক কর্তৃক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। উপজেলার নাকাইহাট ইউনিয়নে গত শুক্রবার ঘটে যাওয়া এ ধর্ষনের ঘটনায় অভিযুক্ত যুবক পার্শবর্তী হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সে পূর্বপোগইল গ্রামের বাসিন্দা গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে। শনিবার ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রীর পরিবার।

গোবিন্দগঞ্জ থানায় মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার নাকাইহাট ইউনিয়নের পূর্বপোগইল গ্রামের বাসিন্দা ওই স্কুল ছাত্রীর পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী ওই শিক্ষক টিভি দেখার কথা বলে ঘরে প্রবেশ করে। এরপর টেলিভিশনে উচ্চ ভলিওম দিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় মেয়েটির চিৎকারে অপর এক শিশু ঘরে প্রবেশ করলে পালিয়ে যায় স্কুল শিক্ষক নূর আলম (৩৩)। পরদিন শনিবার শিক্ষক নূর আলমকে আসামী করে মামলা করেছে নির্যাতিতার পরিবার। গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com