বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় অদ্ভুত এক শিশুর জন্ম

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩২৮ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি।- গাইবান্ধা সদর হাসপাতালে অদ্ভুত আকৃতির এক তৃতীয় লিঙ্গের শিশুর জন্ম হয়েছে। ১১ নভেম্বর বুধবার রাত সাড়ে ১২টার দিকে শিশুটির জন্ম হয়। ধপধপে সাদা মোটা আবরণের চামড়ার পাশাপাশি মাথার ওপরের অংশ পুরোপুরি গঠিত নয়। চেহারায় বয়স্ক মানুষের ছাপ ও চোখ দুটো বড় বড়। শিশুটি ছেলেও নয়, মেয়েও নয়- তৃতীয় লিঙ্গের। এ ছাড়া তার শরীরের পুরো অংশ স্বাভাবিক। শিশুটির শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন কর্তব্যরত গাইনি চিকিৎসক। ফুলছড়ি উপজেলার কালির বাজার গ্রামের পেশায় রিকশা চালক আবুল মিয়া ও সহিদা বেগম দম্পতির এটি ৩য় সন্তান। শিশুটির মা সহিদা ও শিশুটি এখন সুস্থ আছে। এ খবর মহুর্তেই গোটা হাসপাতালে ছড়িয়ে পড়লে শিশুটিকে একনজর দেখার জন্য ভিড় করতে থাকে অনেকে। এদিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক না থাকায় শিশুটির স্বাস্থ্য সংক্রান্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com