বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে ফেনসিডিল সহ চার নারী মাদক কারবারি আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৭৭ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ মাদক দ্রব্য ফেনসিডিল পরিবহনের সময় চার নারী মাদক কারবারিকে আটক করেছে। ১০ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযানে এই চার নারী মাদক কারবারিকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটায় গোবিন্দগঞ্জ পৌর এলাকার বাঁধন পাম্পের সামনে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশী চালায়। অভিযানে বাসের যাত্রী তিন নারীর শরীরে বিশেষ কায়দায় রাখা ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর (শালমারা) গ্রামের মৃত আজিজের স্ত্রী আছছুরা (৩২), রফিকুলের স্ত্রী হারেছা বেগম ও এমদাদুলের স্ত্রী আমেনা (৩২) ।

অপরদিকে, একই জায়গায় রাত সোয়া একটার দিকে অপর একটি নাবিল পরিবহনে তল্লাশী চালিয়ে ২৩ বোতল ফেনসিডিল সহ আরও এক নারীকে আটক করে।

আটককৃত নারী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শান্তিনগর (চকপাড়া) গ্রামের শহীদের মেয়ে মনি (২১)। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com