বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরের ঘোড়াঘাটে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৩২৭ বার পঠিত

ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলার রাণীগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে ঘোড়াঘাট উপজেলা আওয়ামী যুবলীগ।
উপজেলা আওয়ামী যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক শ্রী নিরুপ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম জালু, সদস্য সাংবাদিক ইফতেখার আহমেদ বাবু, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আবু আসাদ মোঃ তৈয়বুর, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম,পালশা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নওশের আলী সাধারণ সম্পাদক মোঃ আসাদ আলী, ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জোবাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফির রহমান স্বপন, যুবলীগ নেতা মোঃ সাকিল আহমেদ সরকার প্রমুখ । আলোচনা সভার পরে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে থেকে র‌্যালি বের হয়ে উপজেলার রাণীগঞ্জ বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে দলীয় নেতাকর্মীদেও মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com