বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে ৫ জুয়াারু ডিবি পুলিশের হাতে আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৬২৪ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন মহাদেবপুর এলাকার মোঃ আনারুল ইসলাম (৫০) পিং নয়া মিয়া দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে তার বসত বাড়ির একটি ঘরে জুয়া খেলার আয়োজন করে আসছে। বিভিন্ন এলাকায় হতে লোকজন ও জুয়াড়িরা জুয়ার আসরে আসতে থাকে, ফলে জুয়া খেলায় তাদের সর্বস্ব খুইয়ে পরিবারের উপর নানাবিধ সমস্যার সৃষ্টি হতে থাকে। এলাকায় প্রায় সময় সামাজিক সমস্যা দেখা দিলে বিষয়টি ডিবি পুলিশের গোয়েন্দা নজরদারিতে আসে।

গতকাল ১০ নভেম্বর ৭ টা ২৫ মিনিটের সময় গাইবান্ধা জেলা ডিবি পুলিশের চৌকস অফিসার এস আই জহিরুল হক সঙ্গীয় ফোর্সসহ আনারুলের ঘর তল্লাশি করে খেলা রত অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদি ও জুয়া খেলার টাকাসহ গোবিন্দগঞ্জ উপজেলার তরুনীপাড়া ফজলুল শেখের ছেলে ১। মোঃ বেলাল হোসেন ওরফে বললা (৪৮) , মহদেবপুর গ্রামের বাবলু ছেলে ২। মোঃ শাহিনুর রহমান (২৮), মালঞ্চা গ্রামের চাঁদ মিয়া ৩। মোঃ মজনু সেখ (২৮) , মহাদেবপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ৪।মোঃ সুলতান সাহেব(২৭), সমসপাড়ার গ্রামের রবিয়া শেখের ছেলে ৫। মোঃ শাহজাহান শেখ (৩৫) আটক করে।
জুয়ারুদের আটক হওয়ার সংবাদ পেয়ে এলাকার লোকজন গণ্যমান্য ব্যক্তি, ইউ,পি সদস্যগণ ও তাদের আত্মীয়-স্বজন ছুটে আসে এবং তাদের জুয়া খেলার আসক্তির বিষয়ে ধিক্কার জানায় ।

এলাকাবাসী জুয়া ও মাদক মুক্ত করার বিষয়ে প্রশাসনের সর্বক্ষণই প্রচেষ্টাকে ধন্যবাদ জানান। এখবর নিশ্চিত করে ডিবি ওসি জানান,আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নং- ২৭ তারিখ ১১/১১/২০২০ ধারা ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারা মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com