বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে এক কেজি গাঁজা ও হিরোইনসহ গ্রেফতার ৫

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৪৬৫ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন ফলগাছা গ্রামে মোহাম্মদ নূর হোসেন এর ছেলে আজাহার আলী সরকার (৩২) চায়ের দোকান ছেড়ে দিয়ে তার নিজ এলাকা ফলগাছা বাজারে গাজার ব্যবসা শুরু করে। অধিক মুনাফার লোভে তিস্তা হতে বেশি করে গাজা নিয়ে এসে এলাকায় গোপনে গাঁজা সেবিদের নিকট গাঁজা বিক্রি করতে থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এস আই মোঃ মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল ১২ নভেম্বর ৪ টা ১৫ মিনিটের সময় ফলগাছা হলহলিয়া ব্রিজের নিকট ১ কেজি গাঁজাসহ আজাহার হোসেনকে আটক করে। এসময় তার সঙ্গীয় অন্যান্য আসামিরা পালিয়ে যায়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানা মামলা নং ১৫ তাং ১২-১১-২০২০ ইং ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।

অপরদিকে ডিবির একটি টিম এসআই জহুরুল হক সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১২-১১-২০২০ তাং ২০.৫০ মিনিটের সময় কোটচাঁদপুর আরজি সাহাপাড়া এলাকা হতে (১) মোঃ আমিনুল ইসলাম (৩২) পিং মৃত লাল মিয়া (২) মোহাম্মদ মিঠু মন্ডল(৩৫) মৃত মনতাজ মন্ডল সাং আরজি সাহাপাড়া থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা নামে ছিনতাইকারী হিরনচি আটক করে এবং তাদের হেফাজত হতে ১০ পুরিয়া হিরোইন উদ্ধার করে। আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নং ৩৯ তাং ১৩-১১-২০২০ তাং ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/১৬/৪১ রুজু করে। ইং ১৩-১১-২০২০ তারিখ রাত্রি ২.৩০ ঘটিকার সময় সাঘাটা থানাধীন ওসমানের পাড়া বাগানের ভিতর গাজার আসর প্রস্তুতিকালে(১) মোহাম্মদ অলিউর রহমান শাওন (২৪) পিং মোহাম্মদ ওসমান গনি (২) দীন মোহাম্মদ (২৮) পিং মোঃ গোলাম মোস্তফা উভয় সাং ওসমানের পাড়া থানা সাঘাটা জেলা গাইবান্ধারদের কে মাদকসেবী হিসেবে আটক করে। সকল আসামিদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

১ কেজি গাঁজা ও হিরোইনসহ ৫ জন গ্রেফতারের এখবর নিশ্চিত করেছেন ডিবি ওসি মোস্তাফিজুর রহমান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com