বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সর্বাত্মক দেশপ্রেমিক মানুষের ঐক্য প্রয়োজন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৮৩১ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, পরম শ্রদ্ধা ভরে স্রষ্টার প্রতি নিজেকে সমর্পন করার জন্য স্রষ্টাকে যে যে রূপে চায়, স্রষ্টা তাকে সে রূপে দেখা দেয়। আজকে সমগ্র পৃথিবী করোনার কারণে সংকটাপন্ন অবস্থায়। এ সংকট থেকে উত্তরণে মা কালী আমাদের পরিত্রাণ দেবেন এবং তিনি তাঁর সৃষ্টিকে রক্ষা করার জন্যই এমন ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিলেন। আজকে অবশ্যই মা তার সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বড় উদাহরণ। এদেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি মহল বরাবরই তৎপর ছিল। এদের তৎপরতা ইতিমধ্য লক্ষ করা যায় এবং যারা ৭১ সালে বাংলাদেশে চায় নাই, যারা হৃদয়ে এখনো পাকিস্তানকে ধারণ করেন, যারা নব্য পাকিস্তান সৃষ্টির পাঁয়তারা করেন সেইসব সা¤প্রদায়িক শক্তির বিরুদ্ধে সর্বাত্মক দেশপ্রেমিক মানুষের ঐক্য প্রয়োজন।
১৪ নভেম্বর ২০২০ শনিবার হিন্দু ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে কাহারোল দশমাইল শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিদর্শনকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মজিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com