বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঘোড়াঘাট উপজেলা ভূমি অফিসের কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৯৫ বার পঠিত
ঘোড়াঘাট উপজেলা ভূমি অফিসের কর্মরত কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কমিটি কর্তক ঘোষিত, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মরত কর্মচারীদের পদবী উন্নতকরণের দাবীতে, বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি, দিনাজপুর জেলা শাখার নির্দেশে আজ রবিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন, ঘোড়াঘাট উপজেলা ভূমি অফিসের কর্মরত কর্মচারীরা। কর্ম বিরতি চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের হিসাব সহকারী নারায়ন চন্দ্র ভট্টাচার্য্য, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মোঃ সাইফুল আলম, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মোঃ মোশারফ হোসেন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী মোঃ তোফাজ্জল হোসেন, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী জুলফিকার আলী, নাজির কাম-ক্যাশিয়ার মোঃ রোকুনুজ্জামান নয়ন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মোঃ আতিকুর রহমান সহ আরো অনেকে। বক্তারা বলেন, অবিলম্বে মাঠ প্রশাসনের কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও পদমর্যাদা বৃদ্ধি এবং বেতন গ্রেড পরিবর্তনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com