বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সুন্দরগঞ্জে শাহাদুল হত্যা মামলার আসামী ৫ দিনের রিমান্ডে

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৫৩৬ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শাহাদুল হত্যা মামলার প্রধান আসামী শফিকুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে নিয়েছেন পুলিশ। পুলিশ জানায়, উপজেলার হরিপুর ইউনিয়নের মাদারীপাড়া গ্রামের শাহাদুল ইসলাম গত জুলাই মাসে নিখোঁজ হয়। এঘটনায় তার স্ত্রী নাসিমা বেগম সুন্দরগঞ্জ থানায় একটি জিডি করেন। এর কিছু দিন পর সন্দেহ হলে নাসিমা বেগম বাদী হয়ে শফিকুল ইসলামসহ কয়েকজনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলাটির তদন্তের দায়িত্ব এসআই মোজাম্মেলকে দেয়া হয়।
তদন্তের একপর্যায় গত ১৩ নভেম্বর একই গ্রামের বাণু শেখের ছেলে হত্যা মামলার প্রধান আসামী শফিকুল ইসলামকে গ্রেফতার করেন পুলিশ। পর দিন ১৪ নভেম্বর আসামীকে গাইবান্ধা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এনিয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাম্মেল জানান, শফিকুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরত্বপুর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com