বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে ব্যাড মিন্টন খেলার লাইট লাগাতে গিয়ে কিশোরের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৯৯ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।-  গোবিন্দগঞ্জের মানুষ ক্রিকেট ও ফুটবল খেলতে অভ্যস্ত থাকলেও ব্যাডমিন্টন নিয়ে উৎসাহ উদ্দীপনা কোনো অংশেই কম নয়।তবে উৎসাহ উদ্দিপনার এ খেলাটি গোবিন্দগঞ্জে একটি পরিবারে শোক বয়ে নিয়ে এসেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাডমিন্টন খেলার লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে রাতুল(১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থা পাড়া এলাকার মাসুম মিয়ার ছেলে।
জানা গেছে, রাতুল তার বন্ধুদের সাথে(১৪-নভেম্বর) শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পার্শ্বে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ফাঁকা মাঠে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের লাইট লাগাতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পষ্টে রাতুল বিদ্যুৎতের তারের সাথে আটকে যায়। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থনে পৌছে রাতুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।গোবিন্দগঞ্জ ফায়ায় সার্ভিস স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ সচেতন মহল মনে করেন যেহেতু গোবিন্দগঞ্জের কিশোর-যুবকরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ব্যাড মিন্টন খেলাটি খেলেন এবং উপভোগ করেন সেহেতু তাদেরকে বারণ করে খেলাটি থেকে দূরে রাখা সম্ভব নয়।সুতরাং সকল অভিভাবকদের সচেতন হতে হবে যাতে তারা এখেলার মাঠ প্রস্তুত করতে বিদ্যুৎতের লাইট বহণ ও সংযোগ দিতে গিয়ে রাতুলের মতো বিপদগ্রস্ত না হয়।এজন্য অভিভাবকদেরকেই দায়িত্ব নিয়ে লাইট ও সরঞ্জাম প্রস্তুতে সহায়তা করতে হবে অন্যথায় কোমলমতি কিশোররা এসকল বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আক্রান্ত হতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com