বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে ভাই ফোটা উৎসব পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৯৪ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় যমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এমন বিশ্বাসে দিনাজপুরে হিন্দু ধর্মালম্বীদের ভাইফোটা উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল থেকেই হিন্দু ধর্মালম্বীদের প্রতিটি বাড়িতে বাড়িতে উৎসবের আমেজ তৈরি হয়। প্রতিটি পরিবারের বোনেরা এই উৎসবকে ঘিরে তাদের বাবার বাড়িতে আসেন এবং ভাইয়েরা উপস্থিত হন বোনের আশির্বাদ নিতে।
শুভ দিনটিতে বোনেরা ললাটে তিলক কেটে ভাইয়ের মঙ্গল কামনায় পূজা করেন। ভাই ছোট হলে ধান-দূর্বা দিয়ে, আর বড় বোন আশীর্বাদ করে, দীর্ঘায়ু কামনা করে। আর বড় ভাই হলে প্রণাম করে ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ গ্রহণ করে বোন। এই দিনটি ভাই বোনের মিলনের দিন হিসাবে পালিত হয়ে আসছে বহু বছর ধরে।
এভাবে সোমবার সকালে শহরের স্টেশন রোডস্থ নিজ বাড়িতে ভাই দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর কপালে ফোটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন বোন মীরা শীল।
এভাবেই সব বোনেরা নিজের ভাইয়ের সু-স্বাস্থ্য, অমরত্ব, দীর্ঘায়ু কামনা করেন এই দিনটিতে। বর্তমানে সব সংসার খুব ছোট, কোনও পরিবারে ভাই আছে কিন্তু বোন নেই, আবার কোথাও উল্টোটা দেখা যায়, সেই ক্ষেত্রে ভাই-বোন পাতিয়ে এই উৎসবটি পালন করা হয়। এই সম্পর্কই যে অটুট বন্ধন হিসাবে থাকে সেই কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com