বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ফুলছড়িতে মন্দিরের জায়গায় ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩৬৯ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার ফুলছড়িতে মন্দিরের জায়গায় ইউনিয়ন ভূমি অফিস স্থাপনের পরিকল্পনার প্রতিবাদে সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর মন্দিরের সামনে সকাল ৯টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সনাতন ধর্ম ও সাধারণ লোকজন অংশগ্রহন করেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা ধর্মীয় প্রতিষ্ঠান নষ্ট না করে, বিকল্প স্থানে সরকারি পরিত্যাক্ত খাস জমিতে ইউনিয়ন ভূমি অফিস স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান।

তারা বলেন, দক্ষিণ কাঠুর মন্দিরে সনাতন ধর্মালম্বীরা বহু প্রাচীনকাল থেকে ধর্মীয় উৎসব অঙ্গন, মাকরী সপ্তমী, সশ্বান, শীবের মেলা, দূর্গাপূজা, কালিপূজা, হরিবাসর, মহানামযজ্ঞ ইত্যাদি অনুষ্ঠান করে। উক্ত স্থানে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হলে সনাতন ধর্মের লোকজন পূজা অর্চনা থেকে বঞ্চিত হবে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি অশ^নী কুমার বর্মন, গ্রামবাসীর মধ্যে গণেশ চন্দ্র বর্মন, হরিশ চন্দ্র বর্মন, হৃদয় চন্দ্র বর্মন, প্রদীপ কুমার বর্মন, ইন্দু বালা ও উষা রাণী প্রমুখ।

বক্তারা আরও বলেন, প্রতিবছর আমরা বন্যায় ক্ষতিগ্রস্থ হই। আমরা সনাতন ধর্মালম্বী, হতদারিদ্রতার মধ্যে থেকে জীবিকা নির্বাহ করি। আমরা এখানে দীর্ঘদিন থেকে শত কষ্টের মাঝে সাধ্যমতো হারিচাদা তুলে সব ধরনের পূজা অর্চনা করে আসছি। আজ আমাদের মন্দিরের জায়গায় ভূমি অফিস নির্মাণের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আমরা এই পরিকল্পনার প্রতিবাদ জানাই এবং আমাদের মন্দিরে পূজা অর্চনা অব্যাহত রাখার দাবি জানাই।

এ বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান দোলন বলেন, সেখানে কোন মন্দির নাই। কিছু দখলদার ব্যক্তি সরকারি খাস জমি দখল করে গোয়ালঘর সহ বিভিন্ন স্থাপনা তুলে আছে। ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের যাবতীয় কাজ ইতিমধ্যে শেষ হয়েছ। যথাসময়ে সেখানেই ইউনিয়ন ভূমি অফিস নির্মিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com