মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

কটিয়াদীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৫৩৪ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস: কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০ কেজি গাঁজা সহ মো. হাফিজ (৪১) ও মো. সৈয়দ হোসেন ওরফে হোসেন (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব -১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এই অভিযানে নেতৃত্ব দেন। আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. হাফিজ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বাটপাড়া গ্রামের মৃত মুন্নাফ মিয়ার ছেলে ও মো. সৈয়দ হোসেন ওরফে হোসেন একই উপজেলার বড়হরণ গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাবে ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কটিয়াদী বাসষ্ট্যান্ডের মেলা রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে দুই মাদক ব্যবসায়ী মো. হাফিজ ও মো. সৈয়দ হোসেন ওরফে হোসেনকে আটক করা হয়। তাদের হেফাজতে থাকা দুইটি প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। তাদের বিরুদ্ধে সোমবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কটিয়াদী থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী অফিসার এসআই মনিরুজ্জামান গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com