বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে অবৈধ ভাবে বালি উত্তোলন সরবরাহে প্রশাসনের বারণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৬৪ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- রংপুর জেলার পীরগঞ্জে করতোয়া নদী তীরবর্তি ৩২টি পয়েন্ট থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন। এখানকার প্রভাবশালী বালি ব্যবসায়ীদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আত্মঘাতি বিরোধ সৃষ্টির প্রেক্ষিতে ১৮ নভেম্বর বুধবার অনুষ্ঠিত এক সভায় উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বালি উত্তোলন ও সরবরাহে এই নিষেধাজ্ঞার কথা জানান। উপজেলা পরিষদ হলে নির্বাহী অফিসার বিরোদা রানী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল,সহকারী কমিশনার(ভূমি)আল ইমরান, অফিসার ইনচার্জ সরেস চন্দ্র,ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান শাহীন, বিশিষ্টি ব্যবসায়ী শাহিদুল ইসলাম পিন্টু, নুর আলম যাদু, হাজি শরিফ প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়েছে জমির মালিকানা বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত আগামী ২৪ নভেম্বর ২০২০ পর্যন্ত কোন বালি ব্যবসায়ী বালি উত্তোলন ও সরবরাহ করতে পারবেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com