মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণ অবৈধ – রাশিয়া

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫৮৮ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় একের পর এক মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিচ্ছে ইসরায়েল। এমনকি মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুসালেমে নিয়ে এসেছেন ট্রাম্প। এদিকে রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণ অবৈধ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল পূর্ব জেরুসালেম এলাকায় সহস্রাধিক বাড়ি নির্মাণের বিষয়ে যে টেন্ডার জারি করেছে, তা আন্তর্জাতিক আইনের বিরোধী এবং সঙ্কট সমাধানের চলমান প্রক্রিয়ার বিপরীত। গত রবিবার ইসরায়েলের একটি পত্রিকা জানিয়েছে, মার্কিন নির্বাচনের আগে ইসরায়েলি মন্ত্রিসভা পূর্ব জেরুসালেমে এক হাজার দুশ বাড়ি নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে। ওই খবরের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ ধরনের তৎপরতা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধের ন্যায়সঙ্গত সমাধানের পথ আরো অবরুদ্ধ করে দেবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর ইশতেহার অনুসারে ফিলিস্তিনি ভূখন্ডে ইহুদি উপশহর নির্মাণ অবৈধ। তার পরেও ইহুদিবাদী ইসরায়েল জাতিসংঘের ইশতেহার না মেনে একের পর এক উপশহর নির্মাণ করে যাচ্ছে। উপশহর নির্মাণের অংশ হিসেবে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের কাজও অব্যাহত রেখেছে দখলদাররা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com