বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে ২’শ পিস ইয়াবাসহ বাদশা গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪৫৪ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ২’শ পিস ইয়াবাসহ প্রতারকচক্র কথিত জ্বীনের বাদশা হিসেবে খ্যাত রহিম বাদশাকে (৩০) হাতে-নাতে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুলের নেতৃত্বে একটি টিম দরবস্ত ইউপি’র বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী প্রতারক জ্বীনের বাদশা চক্রের সক্রীয় সদস্য রহিম বাদশাকে তার নিজ বাড়ি হতে ২’শ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তার সহযোগী অপর আসামী বুলু পালিয়ে যায়। গ্র্রেফতারকৃত রহিম বাদশা উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনর্চাজ একেএম মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার জ্বীনের বাদশা ও মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। উক্ত আসামীর বিরুদ্ধে কুমিল্লা, বরগুনা, বগুড়া ও গাইবান্ধা জেলায় মাদক, জ্বীনের বাদশা হিসেবে প্রতারণা এবং নারী ও শিশু নির্যাতন আইনের মোট ৭টি মামলা বিচারাধীন আছে। একটি ওয়ারেন্ট মুলতবি ছিল। এছাড়াও তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com